প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪ এএম
          --- ১ মাস আগে
Ad

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম; তাজুল ইসলাম অপসারিত

অ- অ+
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম; তাজুল ইসলাম অপসারিত
অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মো. আমিনুল ইসলামকে। আইন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
Ad

নিজস্ব প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে তাজুল ইসলাম জানিয়েছিলেন, সরকার তাকে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। তবে প্রজ্ঞাপন জারির আগে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। ট্রাইব্যুনালের বর্তমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১০

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১১

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১২

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৩

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

১৪

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফায় ভাটা: ৩ মাসে কমেছে ৮ কোটি টাকা

১৫

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা!

১৬

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

১৭

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

১৮

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

১৯

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

২০
Ad
Ad
Katha Expert